• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১১১ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের গোপীনাথপুর এলাকার একটি ফার্নিচারের দোকানঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে ফার্নিচারের কাজ করেন। সকালে লাল মিয়া দোকানে যান, পরে তার স্ত্রী তাসলিমা খাতুনও সেখানে আসেন। এরপর থেকে দু’জনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বিকেলে তাদের ছেলে বাড়িতে এসে বাবা-মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে দোকানঘরের পাশে এসে দেখতে পান দরজায় তালা দেওয়া, তবে ফাঁক দিয়ে ভিতরে তার মায়ের শাড়ির অংশ দেখতে পান। সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তাসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে, যা শ্বাসরোধে হত্যার ইঙ্গিত দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টে সঠিক কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/