• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নওগাঁর পোরশা কামারধা মলমপার্টির দুই নারীসদস্য সহ তিন জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ৮৮ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নওগাঁর পোরশার ছাওড় বলদাহার (কামারধা) গ্রামে দিনে বাড়িতে প্রবেশ করে চুরি করার সময় মলমপার্টির দুই নারী সদস্য সহ তিন সদস্যকে আটক করে থানা পুলিশে দিয়েছে গ্রামবাসী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল হকের বাড়িতে মলমপার্টির ওই সদস্যরা সংগোপনে প্রবেশ করেন। এসময় নাজমুলের স্ত্রী সাথী খাতুন বাড়িতে একাই ছিলেন। বাড়িতে প্রবেশ করে তারা তাকে ধরে বাড়ির জিনিসপত্র চুরি করার চেষ্ঠা করলে সাথীর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে দুই নারী ও সিএনজি চালককে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালুপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে রোকসানা (৪০) ও নাইমুদ্দিনের স্ত্রী জোসনা (৫০) এবং হোগলা গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে নাসিম (৪৫)।

এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/