• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর উপজেলার জীবননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে বীজ, কীটনাশক ও মুদি দোকান তদারকি করা হয়। এ সময় বীজের প্যাকেট আমদানীকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা ও মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা এবং সারের দাম বেশি রাখায় ৪০ ধারা অনুসারে মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/