• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৬১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার ১১নং নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামের চ্যাংমারী মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের সদস্য ও সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চ্যাংমারী মাঠের রাসেল নামের এক ব্যক্তির রাস্তা সংলগ্ন পুকুরপাড় থেকে দুই যুবককে সন্দেহভাজনভাবে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বলিয়ারপুর গ্রামের আব্দুল সবুর খানের ছেলে ছানিরুল ইসলাম (২৮) এবং নাগদাহ পূর্বপাড়ার আব্দুর রশিদ হেবার ছেলে রাশেদুজ্জামান টিকু (২৫)। তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/