• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কবিরহাটে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

কবিরহাট উপজেলা প্রতিনিধি: সাইফুল ইসলাম / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর ২০২৫ তারিখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আব্দুল্লাহ মিয়ারহাট কলেজ প্রাঙ্গণে। আয়োজন করে দীপ উন্নয়ন সংস্থা (DUS) এবং সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল হক আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার জিহাদুল ইসলাম মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রবীণ জনগোষ্ঠী আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার, তাঁদের জীবনগাথা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।

তাঁরা আরও বলেন, পরিবার ও সমাজের সহযোগিতা ছাড়া প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে প্রবীণদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
পরে সমাজে বিশেষ অবদান রাখায় ৩ জন শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ সৃষ্টির এক উষ্ণ পরিবেশ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/