• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১২৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া এই প্রতিপাদ্য সামনে রেখে ৬ অক্টোবর (সোমবার) ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল।এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ(বিপিএম),সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জেলা প্রশাসক আব্দুল আওয়াল তার বক্তব্যে বলেন, নগর পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা যদি বসবাসযোগ্য ও উন্নত শহর গড়তে চাই, তাহলে আগে থেকেই পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম তার বক্তব্যে বলেন, নগর ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষার দিকটি খুবই গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত বসতি এবং অব্যবস্থাপনার কারণে অনেক সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তাই পরিকল্পিত নগরায়ণ কেবল উন্নয়নের জন্য নয়, নিরাপত্তার জন্য হতে হবে।

র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/