• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেলকুচিতে বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত

মোঃইয়াছিন আলী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১০৬ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বেলকুচির শাহপুরের ডি. এস. এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, চিকিৎসকসহ দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এ সমাবেশে নানা কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থী সংগঠন ‘বুনন’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল এইচ রিপন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন— বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আলী আফতাব সূর্য, বণিক বার্তার সাংবাদিক আনিসুর রহমান, ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী, মোঃ মুসাব্বির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে সমাজকে সচেতন করার আহ্বান জানান। ডা. আলী আফতাব সূর্য বলেন— মাদক এক ধরনের সামাজিক ক্যান্সার, যা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আনিসুর রহমান তার বক্তব্যে বলেন— শুধু সমাবেশ করলেই চলবে না, গ্রামে গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বর্জন করতে হবে।

আব্দুল মান্নান সরকার শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন— তাদের দল মাদকবিরোধী আইন প্রণয়নে কাজ করবে এবং বিড়ি-সিগারেটকেও মাদকের মূল হিসেবে বন্ধ করার উদ্যোগ নেবে।

সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রামের প্রতিনিধি বক্তব্য রাখেন। এ আয়োজনে সহযোগিতা করে পিপীলিকা যুব সংঘ, শাহপুর ব্লাড ডোনার ইউনিয়ন, যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন, রক্তসেনা, সাত-সতেরো তরুণ সংঘসহ স্থানীয় সংগঠনগুলো।

সমাবেশ শেষে মাদকবিরোধী পদযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন— এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং যুব সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/