• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রজন্ম ২৪-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ / ১০২ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীর চকবাজার বাগমনিরাম ওয়ার্ডে তরুণদের সংগঠন প্রজন্ম ২৪-এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় আজ সানমার স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবসেবা হলো ইবাদতের একটি অঙ্গ। চিকিৎসা সেবার মতো খাতে এমন উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রজন্ম ২৪-এর এই ব্যতিক্রমধর্মী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা চাই যুব সমাজ এমন মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হোক।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রেসক্রিপশন প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়াও ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সর্দি-জ্বর, গ্যাস্ট্রিক, শিশুদের স্বাস্থ্যপরীক্ষাসহ বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, পাঁচলাইশ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ, প্রজন্ম ২৪ এর আহবায়ক জামায়াত নেতা তাউসিফ সুলতান রাফি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/