• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

তদন্তে শেষেই নেয়া হবে ব্যবস্থা সাংবাদিকদের প্রশ্নের জবাবে – ডিআইজি আমিনুল ইসলাম

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হকের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ফাঁসের ঘটনায় তদন্ত শেষেই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।

বুধবার ১-লা অক্টোবর ঠাকুরগাঁও জেলা শহরের শ্রী শ্রী গোবিন্দ জিও মন্দিরে দূর্গা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, অভিযোগ আসার পর প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার বক্তব্য দেয়ার। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত করে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। যারা এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক সহ অনেকে উপস্থিত ছিলেন।

এরপর ডিআইজি আমিনুল ইসলাম সুগারমিল, ফারাবাড়ি ও বালিয়াডাঙ্গী উপজেলা সহ বেশ কয়েকটি মন্ডম পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ০১-লা সেপ্টেম্বর নকল সোনার পুতুল ও রুপার মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

অভিযোগ উঠে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ও এসআই সহিদুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার যোগসাজশে গ্রেফতারকৃত ব্যাক্তিদের কাছে থাকা ৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করাসহ ক্রেতাদের বানানো হয় প্রতারক।

এ ঘটনার বিষয়ে সোর্স আকাশ নামে এক ব্যাক্তির সাথে এসআই সহিদুল ইসলামের কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ায় বেড়িয়ে আসে আসল ঘটনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/