• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত আরও ২

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ১৮ মাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ থেকে একটি ঢাকাগামী পরিবহনকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। ফলে বাস ও ভ্যানের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক মারা যান।

নিহতদের মধ্যে একজন হলেন সিফাত (১০)। তিনি চুয়াডাঙ্গার জীবননগরের মিনহাজপুর গ্রামের রুবেলের ছেলে। দুর্ঘটনার সময় তিনি তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে আসছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর নিহত ভ্যানচালকের নাম নজরুল (৫০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও দু’জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো এবং বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ। তারা এ ধরনের মৃত্যু রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/