• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জনগণ ভোট দিলে গড়বো ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি; / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জনগণ ভোট দিলে গড়বো ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ মো:নাজমুল ইসলাম উজ্জল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী
মো নাজমুল ইসলাম উজ্জ্বল ।
আজ কালিয়া বাজার থেকে মো: নাজমুল ইসলাম উজ্জলের নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি নড়াইল ১ সংসদীয় আসনের বিভিন্ন পূজা মন্ডপ, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে।

স্থানীয়দের মধ্যে মো: নাজমুল ইসলাম উজ্জ্বলকে কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। পরে স্থানীয় সকলের সাথে তিনি কুশল বিনিময় করেন।

এ সময় গোবরা, সিংগাশোলপুর ও রঘুনাথপুর বাজারে পথসভায় বক্তব্যে মো:নাজমুল ইসলাম উজ্জ্বল বলেন, “আমাদের দলের ইতিহাস পরিষ্কার। আমরা যদি সংসদে যাওয়ার সুযোগ পাই ন্যায় আদর্শ অনুসরণ করেই একটি সৎ, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “আমাদেরকে যদি জনগণ নির্বাচিত করেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ ও সোনার বাংলাদেশ। আমরা উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।”

গোবরা বাজার সংলগ্ন পূজা মন্ডপে সংক্ষিপ্ত পথসভায় এমপি প্রার্থী মো: নাজমুল ইসলাম উজ্জ্বল তার নির্বাচনী বার্তা জনগণের সামনে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/