• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুমিল্লাতে দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দঃজেলা বিএনপির সম্মেলন অ-নুষ্ঠিত

শাহাদাত কামাল শাকিল.. / ৭৩ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কুমিল্লা দক্ষিণ জেলার দ্বিবার্ষিক কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়।

২৭ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২৭ শে সেপ্টেম্বর শনিবার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনাময় পরিবেশে এই কাউন্সিল সম্পন্ন হয়। এতে

প্রধান অতিথি হিসেবে গণ্য আসন অলংকৃত করেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত

কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে দলীয় নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কাউন্সিলের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু। এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এবং কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কাউন্সিলে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহবায়ক জাকারিয়া তাহের সুমন ( শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জাতীয় কার্যনির্বাহী কমিটি, (বিএনপি)

সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ডিপি ওয়াসিম।

কাউন্সিলে বক্তারা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে ও প্রস্তুত করার জন্য নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দঃ জেলা বিএনপির নব সহ সভাপতি আমিরুজ্জামান আমির,
সাধারন সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদস্য মোজাহিদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/