• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বিএনপির নেতার সুলফির আঘাতে লিয়াকতে মর্মান্তিক মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ৯৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের বিএনপির নেতার লিয়াকত সিকদারের সুলফির আঘাতে মরমান্তিক মৃত্যু। এলাকা সুত্রে জানাগেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সুলপির আঘাতে গুরতর আহত লিয়াকত সরদারের মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত লিয়াকত সরদার হর্ষি-পাতনা গ্রামের মৃত খলিল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী বাজারে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বরুপপুর গ্রামের মঞ্জুরুল আলমের উপর একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সাঈদ হোসেন দেশীয় অস্ত্র সুলপি নিয়ে তার উপর হামলা করে।

এ সময় মঞ্জুরুল দৌড়ে পালিয়ে গেলে সাথে থাকা তার বিয়াই লিয়াকত সরদারের পেটে সুলপিটি ঢুকিয়ে দেয় সাঈদ। এতে লিয়াকত সরদার মারাত্মক ভাবে আহত হন। সে সময় হাটের লোকজন লিয়াকতকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন এবং সাঈদকে গণ পিটুনি দেয়।

হাটের লোকজনের গণপিটুনিতে আহত সাঈদকেও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিয়াকতের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বিয়াই মঞ্জুরুল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার অন্যতম আসামী সাঈদ হোসেনকে আটক করেছে পুলিশ।

মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার অন্যতম আসামী সাঈদ হোসেন নওগাঁ সদর থেকে তাকে আটক করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/