• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনীতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ২০৮ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: ২৬ সেপ্টেম্বর বিকালে ফেনী কিং কমিউনিটি সেন্টারে জেলার আওতাধীন ৬ উপজেলা ও ৫ পৌরসভা তাঁতীদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। উক্ত মতবিনিময় অনুষ্ঠানের জেলা তাঁতি দলের আহ্বায়ক সারোয়ার জাহান শ্রাবন এর সভাপতিত্বে এবং জেলা তাঁতি দলের সদস্য সচিব মোঃ ইয়াছিন বাবু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম ফরায়েজী, সাবেক জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও তাতীদলের অন্যতম নেতা নাসির ইমাম ভুট্রু । সদর উপজেলা তাঁতি দল যুগ্ম আহবায়ক মইনুল শাহী;
এ ছাড়া পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকসুদুর রহমান স্বপন সহ জেলা, সদর, পৌর ও ৬টি উপজেলার চাচী দলের আহ্বায়ক ও সদস্য সচিব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তাঁতীদলে অবশ্যই যাচাই-বাছাই করে সদস্য গ্রহণ করতে হবে, যাতে কোনো অপশক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দলের মধ্যে ত্যাগী নেতাকর্মীর অভাব নেই , তাদের নিয়েই দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বক্তারা আরও বলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

মতবিনিময় সভায় সদস্য সচিব ইয়াছিন বলেন, দলের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দলের বিরুদ্ধে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/