• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হরিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার -২ সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার বনগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মোঃ আশরাফুল ইসলাম (৩৮) এবং তার সহযোগী মোঃ সাদ্দাম হোসেন (৩০)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মামলা নং ১১/১৪৪ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু হয়। পরে যথাযথ প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। অপর আটক সাদ্দাম হোসেন একই এলাকার বনগাঁও (মজিরপাড়া) গ্রামের নাকির হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/