• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী

মুসলিম হক, বিরল(দিনাজপুর)প্রতিনিধ / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

‎দিনাজপুরে বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করা হয়েছে।
‎বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বাজারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিরল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সাজ্জিদ কাজল উপহার সামগ্রী বিতরণ করেন।
‎
‎চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ কাজল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- আপনারা আপনাদের দুর্গাপূজা আনন্দের মধ্যদিয়ে পালন করবেন, কাউকে ভয় পাবার কোন কারণ নেই। তবে কোন ব্যক্তি যদি বাধার কারণ হয়ে দাড়ায় আমাদের খবর দিবেন আমরা তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। এদেশ আমাদের সকলের। প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই রাষ্ট্র সকল ধর্মের সমান অধিকার দিয়েছে, তাই আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের যেকোনো সমস্যায় যেকোন প্রয়োজনে আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবেন।
‎
‎দুর্গাপূজা মন্ডপের সভাপতি’গণ বলেন- উপজেলা থেকে আমরা সহযোগিতা পেলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা চেয়ারম্যান পদপ্রার্থী গণ কখনো আমাদেরকে সহযোগিতা করেনি আমাদের পাশে আসে দাঁড়ায়নি। মোল্লা সাজ্জিদ কাজল ভাই খুব ভালো মানুষ। বিপদে-আপদে আমাদের পাশে থাকেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
‎
‎পরিশেষে অত্র ইউনিয়নের সকল দুর্গাপূজা মন্ডপের সভপতি এবং সাধারণ সম্পাদক’গণ উপস্থিত থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/