• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

মো.মিলটন শেখ, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি, নড়াইল। / ৯৯ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে আনিসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। আনিসা ওই গ্রামের সেকেন সরদার এর মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু আনিসা নিজ বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুদের সাথে খেলা করছিলো, এ সময় পরিবারের অন্য সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের লোকজনের অগোচরে খেলার ছলে শিশু আনিসা বাড়ির পাশে থাকা ছোট্ট ডোবার পানিতে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন, এক পর্যায়ে ডোবার পানিতে ভাঁসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১ টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/