• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে ‘পূজা ডিরেক্টরি’ মোবাইল অ্যাপ্লিকেশন কর্যক্রম-এর উদ্বোধন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৮৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে ‘পূজা নিরাপত্তা অ্যাপস’। পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে এই অ্যাপ্লিকেশন চালু করলেন ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মন্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে, ঝিনাইদহ জেলাতে প্রায় ৪৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারি সবার নাম্বারও দেওয়া হয়েছে। যে নাম্বার গুলো সরাসরি সংগ্রহ করা সম্ভব না, কিন্তু এখন এই অ্যাপসের মাধ্যমে যেটা খুব সহজেই বের করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের পুলিশ সুপার, মনজুর মোরশেদ বিপিএম এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অ্যাপস উদ্বোধনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/