• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁর সাপাহার বামনপাড়া বিওপি সিমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে অচলা সরকারকে ভারতে হস্তান্তর

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁর সাপাহার বামনপাড়া বিওপি সীমান্তে পতাকা বৈঠকের পর তাকে ভারতের পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত মে মাসে বিজিবি সদস্যরা তাকে আটক করে।খোঁজ নিয়ে জানা যায়, ভারতের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে নূপুর ওরফে অচলা সরকার গত মে মাসে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে রাজশাহী সেফ হোমে রাখা হয়।

এরপর থেকে অচলা সরকার সেখানেই ছিল।পরবর্তী সময়ে আদালতের রায় অনুযায়ী সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর ও সাপাহার থানা পুলিশ এবং ভারতের পক্ষে ভারতীয় পুলিশ ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/