• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

‎কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ব্রাহ্মণপাড়া থানা

‎মো. শাহাদাত কামাল শাকিল কুমিল্লা / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে আগস্ট-২০২৫ মাসে ব্রাহ্মণপাড়া থানা প্রথম স্থান অর্জন করেছে। (২২ সেপ্টেম্বর) সোমবার জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় পর্যালোচনা করে ব্রাহ্মণপাড়া থানাকে প্রথম স্থান নির্বাচিত করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং, জনসেবা এবং সার্বিক কার্যক্রমের মূল্যায়নে গত আগস্ট মাসে জেলার ১৮টি থানার মধ্যে  ব্রাহ্মণপাড়া থানা এই প্রথম স্থান অর্জন করে। ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ফলশ্রুতিতে এই অর্জন সম্ভব হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার সার্বিক দিক-নির্দেশনা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় তদারকি ও নিরলস পরিশ্রমের কারনে থানার কর্মদক্ষতা সবার কাছে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, দ্রুততম সময়ে মামলা তদন্ত ও নিষ্পত্তি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোঁড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন এসব ক্ষেত্রে ব্রাহ্মণপাড়া থানা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বপূর্ণ অর্জন থানার সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জেলার অন্যান্য থানার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন উর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/