• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মোঃ শামীম হোসাইন / ৩৩২ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে এলিজা জামান ও সদস্য হিসেবে সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, ‘এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জেলা বিএনপির সব নেতাকর্মীর প্রতিও আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, এই ভিন্ন প্রেক্ষাপটে গঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কোনো ধরনের বিভেদ না রেখে সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করতে চাই।’

এর আগে গত ৩ সেপ্টেম্বর জেলা বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু।

২০২২ সালের ১৫ এপ্রিল অধ্যাপক আলমগীর হোসেনকে আহ্বায়ক ও গাজী ওয়াহিদুজ্জামান লাবলুকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

পরে একই বছরের ১৮ সেপ্টেম্বর রাতে রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/