• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুর বিনোদপুরে সেনাবাহিনীর অভিযান চালিয়ে চোলাই মদসহ তোফায়েল ও ললিত নামে ২ জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১২৪ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরি করার উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল (৩৭) ও ললিত (২৫) নামে দু’ জনকে আটক করেছে। রবিবার সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মদ সহ তাদের আটক করা হয়।

আটককৃত দু’জন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তোফায়েল ও ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে ললিত। জানা যায়, চোলাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ঘাষিয়ারা গ্রাম। ঐ গ্রামে প্রতি নিয়ত চোলাই মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে রবিবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১টন চোলায় মদসহ ৬শ টি বোতল এবং মদ বানানোর উপকরণ (বড়ি) ৫ কেজি উদ্ধার করে সেনাবাহিনী।

সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
এসময় দু’ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/