• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৬৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা সিটি কর্পোরেশন এলাকার ব্যস্ততম শিববাড়ি মোড় এবং ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস, পিকচার প্যালেস থেকে থানা মোড় হয়ে হেলাতলা মোড় পর্যন্ত ফুটপাতে বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করা।

ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয় যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/