• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শ্রীপুরে ইলিয়াসের মাদক তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি: / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্ব খন্ডে ফখরুদ্দিন টেক্সটাইলের ২ নম্বর গেটের উত্তর পাশের এলাকায় দীর্ঘদিন ধরে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সিরাজ উদ্দিনের ছেলে ইলিয়াস মিয়ার মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তার এসব কর্মকাণ্ডে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, ইলিয়াস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার নিয়ন্ত্রণে এলাকার বিভিন্ন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে। এসব আড্ডা থেকে প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। নারীদের হয়রানি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিনিয়ত বাড়ছে। মাদকের প্রভাবে কিছু যুবক বেপরোয়া হয়ে পড়েছে, যা অভিভাবক মহলেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ রয়েছে, ইলিয়াস শুধুমাত্র মাদকই নয়, বিভিন্ন সময় চাঁদাবাজি ও স্থানীয়দের ওপর প্রভাব বিস্তার করে থাকে। ব্যবসায় আসা গ্রাহকদের সঙ্গেও তিনি অসদাচরণ করেন। কারও সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ হলে তাকে হেনস্তা করতে দ্বিধা করেন না। ফলে ভুক্তভোগীরা নীরব থেকে প্রতিদিন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।

এলাকার অনেকেই জানান, ইলিয়াসের কারণে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বিপথে চলে যাচ্ছে। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। স্থানীয় পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারছেন না। নারীদের চলাচলেও শঙ্কা তৈরি হয়েছে। অনেকে বলেন, প্রশাসনের ভয়ে সাধারণ মানুষ সরাসরি মুখ খুলতে সাহস পান না। তবে গোপনে তারা সবাই ইলিয়াসের দৌরাত্ম্যের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন।

ভুক্তভোগীরা বলেন, এতসব অন্যায়-অপরাধের পরও ইলিয়াস প্রভাবশালী হওয়ায় তাকে কেউ থামাতে পারছে না। মাদক ও সন্ত্রাসের ভয়ে অনেক সময় মানুষ মামলা বা অভিযোগ দায়ের করতে সাহস পান না। এতে করে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে ইলিয়াসের মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে। তারা মনে করেন, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় মাদক ও অপরাধের বিস্তার রোধ করা কঠিন হবে। সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/