• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ৯৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫ ইং সেপ্টেম্বর সোমবার
সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর-এ ২০২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস।
উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নিয়ম-কানুন, শিক্ষা পরিবেশ, নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শিক্ষক-শিক্ষিকাগণ তাদের বক্তব্যে কলেজ জীবনের গুরুত্ব এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে।
নবীন শিক্ষার্থীরা প্রথমদিনেই এমন প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ পেয়ে আনন্দিত প্রতিক্রিয়া জানায়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/