• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছিলেন বাড়ি, সড়কে মৃত্যু পুলিশ সদস্যদের

শাহাদাত কামাল শাকিল / ১৯৬ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১. ৪৫ টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা – মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটায় মোড়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় ( কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন। গত ১৫ আগষ্ট তিনি লালমাই থানায় যোগদান করেন, আগে তিনি হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নিহতের পিতা বেলাল হোসেন বলেন, ছেলে আমার অসুস্থতার খবর শুনে বাড়ি আসার পথে দূর্ঘটনায় নিহত হয়। আমার ছেলের বউ ও ১ নাতি এবং ১ নাতনি রয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, কম্পিউটার অপারেটর রিয়াজের পিতার অসুস্থতার খবর শুনে সে বাড়ি যাওয়ার জন্য ছুটি নেয়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি রওয়ানা হলে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে সজোরে ধাক্কায় মুখমণ্ডল সহ থুতনিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হন।পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/