• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফুলগাজীর মুন্সীরহাট স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৫৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে বৃহত্তর দরবারপুর ও মুন্সিরহাট ইউনিয়ন ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে মুন্সিরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় প্রত্যাশা ক্লাব মুন্সিরহাট ও কমুয়া ইয়াং স্টার ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ১-০ গোলে জয় লাভ করে কমুয়া ইয়াং স্টার ক্লাব, ফলে তারা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ উল্লাহ চৌধুরী লিটন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন টিপুর যৌথ সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল গোলাপ, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম ভূঁইয়া, আখতারুজ্জামান আজিম ও শহিদুল্লাহ, জেলা তাতী দলের আহ্বায়ক সরয়ার জাহান শ্রাবণ; বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল।

এ ছাড়া ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সোহেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলার মাঠকে ঘিরে রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে টুর্নামেন্টটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। ক্রীড়ার পাশাপাশি সমাজ সচেতনতা, রাজনৈতিক বার্তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও প্রতিফলন ঘটেছে এই আয়োজনের মাধ্যমে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই একই মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/