• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিক্ষর্থীর মৃত্যু

সিরাজুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক ; / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে সঙ্গীতা রায় (১৩) ৮ম শ্রেনী ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত স্কুলছাত্রী সঙ্গিতা রায় পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে।

জানা গেছে বৃহস্পতিবার ভোরে ঘুমের ঘরে সাপে মাথায় কামড়ানোর কারণে শুরুতে বুঝে উঠতে না পেরে নিজেরাই বিভিন্ন ভাবে বিষ নামানোর চেষ্টা করে। বিষ নামাতে ব্যর্থ হলে সকাল ৯টায় ঠাকুরগাঁও -২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম জানান মাথার উপরিভাগে সাপের কামড় ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসার কারণে আমরা চেষ্টা করেছি, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের লোকজন প্রায় ৫ ঘন্টা ঔঝার নিকট ঝাঁড়ফুকে সময় নষ্ট করে ফেলেছেন।
পরে দুপুর ২টার সময় সঙ্গিতা রায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/