• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফেনী জেলা মহিলা দলের উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও র‍্যালি

মহিউদ্দিন মহি খন্দকার: / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা মহিলা দলের আলোচনা সভা, র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠানের উদযাপিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
ফেনী জেলা মহিলা দলের জোলেখা আক্তার ডেজী সভাপতিত্বে ,সাধারণ সম্পাদক জয়নব বানু ও সাংগঠনিক সম্পাদক নুর তানজিলার যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উপদেষ্টা ফেনী ২ আসনের সাবেক সাংসদ সদস্য ভিপি জয়নাল আবদীন।

বক্তব্যে তিনি বলেন- বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে নারীদের ভূমিকা অন্যতম। সামনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও কোন অংশে নারীদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের
সিনিয়ন সহ সভাপতি : জান্নাতুল ফেরদৌস মিতা সহ জেলা উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা।

এই সময় জেলা মহিলা দলের প্রচার সম্পাদক শাহানা আক্তার (সুমী) এর পরিচালনায় ফুলগাজী উপজেলা মহিলা দলের পক্ষ থেকে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন – শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের প্রত্যাশা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন- জাতীয় নির্বাচনে মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে এক বিশাল র‍্যালি বের হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ফেনী জেলার সকল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/