• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিদ্যুৎ সংকট জনতার বিক্ষোভ; ফুলগাজীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৬৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন। গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে উপজেলার গাবতলা, মনতলা, নিলক্ষী, গোসাইপুরসহ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় এলাকাবাসীর ভোগান্তি চরমে ওঠে।

এরই প্রতিবাদে ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকাল থেকে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও সেখানে পৌঁছান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে উপস্থিত বক্তব্য দেন এবং আশ্বাস দিয়ে বলেন, অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য উপরস্থ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। এ আশ্বাস পাওয়ার পর বিক্ষুব্ধ জনতা শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাসস্থানে ফিরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/