• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলনে- সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৭১ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের  ভোটে মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী নির্বাচিত হয়েছেন। আর আগে মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো: পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার ৮-ই সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এরআগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যান।
ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী  ৩৫১টি ভোট পাই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন ২৯১টি ভোট পান। অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনে ৯ ঘন্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/