• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৭৫ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ:আওয়ামী ফ্যাসিবাদ আমলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ঝিনাইদহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শহরের আলহেরা বাইপাস এলাকার জেলা জামায়াত কার্যালয়ে এ সভার আয়োজন করে শহর ও জেলা শিবির।

সভায় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকারা বিষয়ক সম্পাদক সিফাত উল আলম, জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর, জেলা শিবির সভাপতি আরিফ হোসেন, সেক্রেটারি ওবাইদুর রহমানসহ গুম ও কারাভোগী নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী সরকারের সময় মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন, গুম করে মাসের পর মাস অমানবিক আচরণ এবং ক্রসফায়ারের নামে শিবিরের নেতাদের হত্যার ঘটনা বারবার ঘটেছে।

বক্তারা এসব অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যসহ সকলকে বিচারের আওতায় আনার দাবী জানান। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ শহর শাখা ও জেলা শাখার সেক্রেটারি পারভেজ ও ওবাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/