• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জনগণ ভোট দিলে গড়বো ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ : মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি; / ২২১ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জনগণ ভোট দিলে গড়বো ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ : মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (৭ সেপ্টেম্বর) দলীয় মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি নড়াইল সদর উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে।

স্থানীয়দের মধ্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সারকে কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। পরে স্থানীয় সকলের সাথে তিনি কুশল বিনিময় করেন।

এ সময় গোবরা, সিংগাশোলপুর ও রঘুনাথপুর বাজারে পথসভায় বক্তব্যে ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আমাদের দলের ইতিহাস পরিষ্কার। ইতিপূর্বে আমাদের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা একটি টাকাও দুর্নীতি করেননি। আমরা যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সেই দুই মন্ত্রীর আদর্শ অনুসরণ করেই একটি সৎ, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “আমাদেরকে যদি জনগণ নির্বাচিত করেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ ও সোনার বাংলাদেশ। আমরা উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।”

শেষে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তার নির্বাচনী বার্তা জনগণের সামনে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/