• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ২দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রী মমতার মৃতদেহ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৬৮ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে মমতা (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরেনি মমতা।
মমতা নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে মমতা। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে ফুফুর বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর মমতার কোন খোঁজ মেলেনি। শবিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে থেকে তার লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্য ও থানায় খবর দেয়। পুলিশ গিয়ে পুকুর থেকে মমতার ভাঁসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে একজনকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/