• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জাতীয়তাবাদী তাঁতীদল ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৭৯ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) ঝিনাইদহ সদর উপজেলার আজাদ রেস্ট হাউজের সামনে কুটুম কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি অ্যাড. শামসুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর এবং জেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাঁতীদলের সভাপতি তরিকুল ইসলাম তালেব এবং সঞ্চালনায় ছিলেন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক শেখ সেলিম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য এখনই কঠোর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই হবে আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, খুন-জখম বা অনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কারণ এ ধরনের কাজ করলে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে।

তারা আরও বলেন, আমরা সততা, ন্যায়নীতি ও সঠিক ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয়তাবাদী বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই।

বক্তব্য শেষে, ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর শাখার তাঁতীদলের ৫ জন করে ১০ জনকে নিয়ে নতুন কমিটি গঠনের ঘোষনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/