• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শরণখোলায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ১৮৭ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক সন্ত্রাসী কর্তৃক সরকারি কলেজ শিক্ষক এর বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা আড়াল করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেল করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম রাসেল। ৫ সেপ্টেম্বর বিকাল চার টায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে  তিনি বলেন, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক ছাত্র-ছাত্রী ও সন্ত্রাসী দিয়ে আমার বাড়ি ঘরে হামলা লুটপাট করে এবং আমার বাড়ির কেয়ারটেকার নজরুল বিশ্বাস ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে তারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া প্রধান শিক্ষক মিথ্যা, বানোয়াট ,ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমাকে ভূমিদস্যু বানিয়ে আমার সুনাম ক্ষুন্ন করেছে। স্কুল কর্তৃপক্ষ আমার দাদার কাছ থেকে জমি কিনেছে সেটি সত্য কিন্তু তারপরেও তারা আমার জমি দখল করার চেষ্টা করছে। ওই জমি নিয়ে বাগেরহাট আদালতে একটি মামলা রয়েছে সেই মামলায় স্থিতিবস্থা দিলেও তা প্রধান শিক্ষক অমান্য করে আমার বাড়িতে অন্যায় ভাবে হামলা লুটপাট চালিয়েছে। এছাড়া সন্ত্রাসী দিয়ে‌ প্রধান শিক্ষক আমার জীবন নাশের হুমকি দিয়েছে। গত চার সেপ্টেম্বর মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক বলেন, স্কুল কর্তৃপক্ষ রাসেলের দাদার কাছ থেকে সঠিক নিয়মে জমি ক্রয় করেছে। সেই জমি রাসেল দখল করার চেষ্টা করায় তা পুন: দখলের চেষ্টা করছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/