• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলের কালিয়ায় সন্ত্রাসীদের হামলায় শিবির নেতা আহত।

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি। / ২৯৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আজ সন্ত্রাসীদের হাত থেকে এক বৃদ্ধ ভ্যানচালককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেদি হাসান (১৮)। তিনি কালিয়া পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের চাদপুর গ্রামের মৃত তোতামিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে কালিয়া বাজার চৌরাস্তা মোড়ে।

মেহেদি হাসান বাজার শেষে বাড়ি ফেরার পথে দেখতে পান কয়েকজন যুবক এক বৃদ্ধ ভ্যানচালককে মারধর করছে। তিনি মানবিক কারণে এগিয়ে গিয়ে বৃদ্ধকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এখনো হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নড়াইল জেলা শিবিরের সভাপতি মো সালাউদ্দিন বলেন
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/