• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও গরুর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার উত্তরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদত হোসেন ডেঙ্গু (৫৫) নামে এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত হোসেন, মৃত আমির হোসেনের ছেলে। তিনি ভোরে গরু ও লাঙ্গল নিয়ে মাঠে জমি চাষ করতে যান। নাঙ্গল দেওয়ার এক পর্যায়ে ড্রাগন বাগানের পাশের আইল থেকে অন্য পাশের আইলে প্রবেশ করলে প্রথমে তার গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় গরুটি বাঁচাতে গেলে শাহাদত হোসেন নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ড্রাগন বাগানের মালিক আজিজুর হোসেন (পিতা: মৃত মনু হোসেন) শিয়াল ঠেকানোর অজুহাতে বাগানের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। তবে গ্রামবাসীর অভিযোগ, আসলে জমির একেবারে সন্নিকটে বাঁশের খুঁটিতে জিআই তার টাঙিয়ে মোটর থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানান, আজিজুর হোসেন এলাকায় মানুষের সঙ্গে প্রায়ই বিরোধে জড়ান। তার ড্রাগন বাগানে বিদ্যুতের ফাঁদ মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছিল। তারা এটিকে নিছক শিয়াল ঠেকানোর ব্যবস্থা নয়, বরং ‘মানুষ হত্যার ফাঁদ’ বলে অভিযোগ করেছেন।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কোটচাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর এনায়েত হোসেন বলেন, আমরা সরেজমিনে এসে জেনেছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আরও কিছু জানা গেলে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/