• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৩৭৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ডের ষাটবাড়িয়া গ্রামে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ আগস্ট ২০২৪-এর পর সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শতাধিক মানুষের বিরুদ্ধে মামলা হয়।

সংঘর্ষের এই রেশ কাটাতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের উদ্যোগে আয়োজিত হয় সামাজিক সম্প্রীতি সমাবেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষাটবাড়িয়া ঋষিপাড়ার মন্দিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সামনের দিনে মিলেমিশে বসবাসের শপথ নেন। বিশেষ করে মন্দির প্রাঙ্গণ থেকে সকলকে সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করানো হয়।

এসময় অতীতে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়। ভবিষ্যতে কেউ মাদক বিক্রি বা সেবনে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১০ জন মাতুব্বর ও ১০ জন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। স্থানীয় কোনো সমস্যা হলে প্রথমে এ কমিটি সালিশি করবে। যদি সমাধান না হয় তবে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সহযোগিতা নেওয়া হবে।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ সার্কেল মাহফুজ হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/