• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপির উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করেছে জেলা বিএনপি। এই জনসেবামূলক কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফ।
শনিবার সকালে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝন্টু।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, ও পৌর যুবদলের সদস্য সচিব মো. আজিজুর রহমান আজিজুল।
হাসপাতালের পক্ষ থেকে এই মহতী উদ্যোগে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, এবং ড্যাবের সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর, ডা. আসাদুল হক মালিক খোকন, ও ডা. মিলনুর রহমান মিলন।
নেতৃবৃন্দ হাসপাতাল চত্বর এবং বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সক্রিয়ভাবে অংশ নেন, যা সাধারণ মানুষ এবং রোগীদের মধ্যে প্রশংসিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিএনপি শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/