• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর রানী পুকুর গ্রামে বিএনপি নেতা আব্দুল হামিদের বাড়ীতে ডাকাতি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নের রানী পুকুর গ্রামে বিএনপি নেতার বাড়ীর লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে প্রায় ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহঃ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। 

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/