• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতালে যৌথ বাহিনীর বিশেষ অভিযান- একটিতে জরিমানা অন্যটি সিলগালা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর বিশেষ অভিযানে স্বাস্থ্য সেবা দিয়ে আসা বেসরকারি দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একটি কে সিলগালা করা হয়েছে আর অন্যটি সিলগালা করতে তিন দিন সময় ধরে দেয়া হয়েছে।

মঙ্গলবার ২-রা সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল ও ডায়গনিক সেন্টার এবং হাজিপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে ।

এসময় প্রশাসনের কর্মকর্তাগণ জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠানে কর্মরতদের নির্দেশে অপরেশনের সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসক না এনে অন্য ডাক্তারকে দিয়ে অ্যানেস্থেসিয়া করিয়ে অপারেশন করাতেন তার প্রমান মিলেছে। এছাড়া বেশ কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়াও নোংরা অবস্থায় অপারেশন রুমে অপারেশন করাতো রোগীদের।

এছাড়া শহরের নিউ সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ অন্যের প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে আসছে। কোন রকম অনুমোদন ছাড়াই। যা সম্পুর্ন অবৈধ। তাই ওই প্রতিষ্ঠান সিলগলা করা হয়েছে।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোগীদের স্থানান্তর করতে তিন দিন সময় বেধে দেয়া হয়েছে। তিনদিন পর প্রতিষ্ঠানটি সিলগলা করা হবে। আর নিউ সূর্যের হাসি ক্লিনিক সিলগলা করা হয়েছে।

আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীরা যেনো কোন প্রকার হয়রানী ও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অফিসার সহ অনেকে।

যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/