• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনীতে বিএনপি র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ৩৫৬ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সোমবার ( ১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা বীর অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্য সবাই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দীন মজুমদার, আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল রহমান বকুল, সদস্য সচিব আমান উল্লাহ কায়সার সাব্বির প্রমুখ।

এছাড়াও র‍্যালীতে অংশ নেন জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খোন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন সহ মৎসজীবি দল, কৃষক দল, ওলামা দল, মহিলা দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/