• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নওগাঁ ডিসিবি টিভির সাংবাদিক এ,কে সাজুর উপর হামলার প্রতিবাদে মুক্তির মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ২১২ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ সাংবাদিক ঐক্য জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেকুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাহমুদুন নবী বেলাল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এম আর রকি, সাংবাদিক রাশেদুজ্জামান, আসাদুজ্জামান নাদু, আব্বাস আলি,রানা সরদার, আব্দুর রাকিব,রুহুল আমিন, মাহবুব আলম রানা প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক এ কে সাজুর উপর হামলা গণমাধ্যমের উপর নগ্ন আক্রমণ। হামলাকারী দলিল লেখক দালাল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ কে সাজুর উপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা তার ক্যামেরা, মোবাইল ফোন এবং সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/