• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নুরের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে গণ অধিকার পরিষদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৭৫ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজার সামনের গোলচত্বরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার(৩০ আগস্ট) সকাল সোয়া ১০টা সোয়া ১১টা পর্যন্ত প্রায় ১ ঘন্টাব্যাপি এ বিক্ষাভ চলে। এ সময় উত্তরবঙ্গগামী সকল যানবহণ আটকা পড়ে যায়। এতে চরম যাত্রী দূর্ভোগের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ২ কিলোমিটার সড়ক অতিক্রম করে সয়দাবাদ বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, সিরাজগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম আই মনি। বেলকুচি উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাসমত সরকার প্রমুখ। বক্তারা বলেন, নর ভাইয়ের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও এবং জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এছাড়া আওয়ামী লীগকে ব্যাক করানোর সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/