• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ২১৪ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিত কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১১টায় ঝিনাইদহ কে.সি. কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কে.সি. কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ায় জেলার দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আগে খুলনা বা ঢাকায় গিয়ে নানা কার্যক্রম সম্পন্ন করতে হতো, এখন ঝিনাইদহেই এসব কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ অর্জনে ঝিনাইদহবাসী অত্যন্ত আনন্দিত।

ঝিনাইদহ সরকারি কে.সি. কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে কলেজের ভূমি সম্প্রসারণ, মেডিকেল কলেজ স্থাপনসহ উন্নয়নমূলক বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি আরও বলেন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং পরিবহনের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/