• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নাগরপুরে খামার ধল্লা ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত

মো: রেজাউল করিম - স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টাঙ্গাইল নাগরপুরে খামার ধল্লা ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৪ ঘটিকায় খামার ধল্লা মাঠে এ খেলা শুরু হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডেঞ্জার জোন ফোর ও ধলেশ্বরী ফুটবল একাডেমি মুন্সীপাড়া। রোমাঞ্চকর লড়াই শেষে ট্রাইব্রেকারে ধলেশ্বরী ফুটবল একাডেমি মুন্সীপাড়া জয়লাভ করেন।

খেলার আয়োজন করে খামার ধল্লা নবারুণ সমিতি। সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল (রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা), সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ শামসুজ্জোহা হল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) জনাব আতিকুর রহমান (আতিক) তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির টাঙ্গাইল ৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। খেলায় দর্শকের মাঝে বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ তোফায়েল আহম্মেদ (মোল্লা), চেয়ারম্যান সহবতপুর ইউনিয়ন, সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ রফিজ উদ্দিন (রফিজ), সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব কিবরিয়া মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ মীর সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ মিজানুর রহমান (লাভলু), দপ্তর সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ নজরুল ইসলাম (নজরুল), সদস্য সচিব, নাগরপুর উপজেলা যুবদল,জনাব মোঃ শাজাহান (সাজু), আহ্বায়ক, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ জিহাদ হোসেন (ডিপটি), সদস্য সচিব, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ জাহিদ হাসান (জাহিদ), সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা কৃষক দল,জনাব আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফারুক হোসেন (ফারুক), সদস্য সহবতপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি সহবতপুর ০৯ নং ওয়ার্ড ও সদস্য নাগরপুর উপজেলা বিএনপি।

সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব কাজী শফিকুল ইসলাম (এল.এল.বি), স্বত্বাধিকারী এস.কে সোয়াদ ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব মোঃমনিরুজ্জামান খান (বাবু), সাধারণ সম্পাদক, খামার ধল্লা নবারুণ সমিতি ও যুগ্ম আহ্বায়ক, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ মেহেদী হাসান (পলাশ), যুগ্ম-সাধারণ সম্পাদক, খামার ধল্লা নবারুণ সমিতি।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা সম্পন্ন হয়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/