• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নওগাঁর মান্দায় পালিত হয়েছে ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় চত্বরে শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি, পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন।
শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুজাহিদ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে ও একেএম নাজমুল হক নাজু,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৮ আগস্ট ছিল পাকুড়িয়াবাসির জন্য এক বিভীষিকাময় দিন। সেদিন সকালে পাক হানাদার বাহিনী পাকুড়িয়া ও পাশ্ববর্তী বিল উথরাইল গ্রামের নিরীহ গ্রামবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে আসে।

এরপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়। এই বর্বর হত্যাকাণ্ডে শহীদ হন ১২৮ জন নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন কৃষক ও শ্রমজীবী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ১৭ জন।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং শহীদ পরিবারে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/