• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নওগাঁয় অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদলাতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী নিশ্চিত করেছেন। 

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁ মন্ডল পাড়া এলাকার শুকুর আলীর দুই ছেলে মো: জুয়েল এবং জাহের আলী, আরজী নওগাঁ উত্তরপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, শহরের চকপ্রসাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে রতন মন্ডল, শহরের উত্তরপাড়া পবা মসজিদ এলাকার বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম এবং বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ।    

আসামীদের মধ্যে জহের আলী পলাতক রয়েছেন।
আদালত সুত্রে জানা যায়, ভজন দেবনাথ সজল একজন অটোরিকশা চালক ছিলেন। ১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে তার নিজস্ব অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালানোর জন্য নিজ বাড়ি হতে বাহিরে যায়। তারপর ওই রাত্রিতে সে আর বাড়িতে ফিরে আসেনা। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়না।

পরের দিন ১৭ নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার পিতা ভূপেনন্দ্রাথ দেবনাত বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে চলা এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। 

মামলায় সান্তাহার এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনছুর আলী সন্তোষ প্রকাশ করেছেন।
নওগাঁ#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/