• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

‎বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ-নবায়ন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত ‎

‎মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি / ২৪৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

‎দিনাজপুরের বিরলে বিএনপির নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন এবং বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা’র লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম।
‎
‎অত্র ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান আলী’র সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক একরামুল হক এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নওশাদ আলী, উপদেষ্টা রবিউল গনি, পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম, তাঁতিদলের আহবায়ক লুৎফর রহমান, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা প্রমুখ।
‎
‎এ সময় প্রধান অতিথি বলেন- আমরা নবায়ন তাদেরকেই করবো যারা বিগত ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঝাণ্ডা উড়িয়েছেন, যারা ফ্যাসিস্ট শাসনে ভয় পায়নি, পরীক্ষিত যোদ্ধা হিসেবে বিগত ফ্যাসিস্ট আমলে আন্দোলন সংগ্রামে বিএনপি’র পাশে ছিলেন। নির্বাচন খুব সন্নিকটে, এখানে কোন অপশক্তি কোন অপকৌশল কাজে আসবে না। আমাদের সকলকে প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ব ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার বিষয়ে সকলকে অবগত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন,  যে বাংলাদেশ কোন বৈষম্য থাকবে না, যে বাংলাদেশ সকল ধর্মের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ সমান অধিকার ভোগ করবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা মাঠে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/